• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল দোকান দখল ও একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মিরপুরে এলাকাবাসীর মানববন্ধন আজ রাজধানীতে ‘৩৬ জুলাই’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত বিমানবন্দর থেকে ৮০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মিরসরাইয়ে ডাকাতের কবলে বিএমএসএফ নেতৃবৃন্দ, থানায় লিখিত অভিযোগ মোরেলগঞ্জে মেহগনি গাছে ঝুলছিল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য বড় পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা তুঙ্গে বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্তের দাবি আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক নিয়ম অনিয়মের বেড়াজালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল

সংবাদদাতার নাম: / ৭০ ভিজিটর
সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন আমিন মোহাম্মদ মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা যুগ্ম আহ্বায়ক নিয়াজ মখদুম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়ের আল ফাহিম।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন আয়োজকরা।

আয়োজকরা বলেন, জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের জন্য দোয়া ও খাবারের আয়োজনের মাধ্যমে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১