• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল দোকান দখল ও একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ, মিরপুরে এলাকাবাসীর মানববন্ধন আজ রাজধানীতে ‘৩৬ জুলাই’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: যেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত বিমানবন্দর থেকে ৮০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মিরসরাইয়ে ডাকাতের কবলে বিএমএসএফ নেতৃবৃন্দ, থানায় লিখিত অভিযোগ মোরেলগঞ্জে মেহগনি গাছে ঝুলছিল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য বড় পাঙ্গাসী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা তুঙ্গে বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্তের দাবি আনসার সদস্যদের তৎপরতায় বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক নিয়ম অনিয়মের বেড়াজালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের ৮ সদস্য আটক, ৪ জনের কারাদণ্ড ও ৪ জনকে জরিমানা

সংবাদদাতার নাম: / ৬৯ ভিজিটর
সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাফরুলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ৮ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (১৯ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে কাফরুল থানাধীন বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার মিথ্যা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসে দালাল চক্রের সদস্যদের সন্দেহজনক কার্যক্রম। পরে টহলরত পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের মধ্যে ৩ জনকে দুই মাস করে এবং ১ জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি ৪ জনকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন— পিসি মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজান, আনসার সম্রাট আলী, স্বপন শর্মা, শ্রী নয়ন চন্দ্র, রাকিব মিয়া এবং মো. রোকনুজ্জামান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার ফলে বিআরটিএ কাফরুল কার্যালয়ে দালাল চক্রের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১