মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক:

শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য সুশাসন, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাউল কবীর দীপু, সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সহ-সভাপতি তালুকদার রুমী, আমজাদ হোসেন মোল্লা, মোহাম্মদ সালমান ফার্সি, মকসুদুল আলম খোকন, শফিকুল ইসলাম সাইমন, জি এস জয়, জাকির হোসেন মোল্লা, ডা. খোরশেদ আলম সাকিল, আওরঙ্গজেব কামাল, আলহাজ্ব তৈবুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম হারুন, সুবিনয় সাহা, ইফতেখার আহমেদ, সুরুজ মাতব্বর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মোশারফ হোসেন অপু, আব্দুল মান্নান, আমিনুল হক, ইখতিয়ার আহমেদ ইভান, মুক্তার হোসেন, প্রফেসর আকবর সিরাজী, তারিকুল ইসলাম মইন ও মনির হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক আবুবক্কার, নুরুল ইসলাম ফরাজী, শাহিন আলম আশিক, সহ-সভাপতি চৌধুরী জিহাদুল ইসলাম, তোফাজ্জল হোসেন মেহেদী, নুর ইসলাম বাবু, মোশতাক আলী রাসেল, গবেষক মো. মোফাজ্জল হোসেন, জিহাদুল ইসলাম জিহাদ, গাজী মোহাম্মদ টিপু, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক পারভেজ, লোকমান মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. ইউসুফ আলী খান, সাধারণ সম্পাদক মংলারু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নেপু বিকাশ ত্রিপুরা; টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জনি ও সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু; সিলেট জেলা কমিটির সভাপতি একলাছুর রহমান ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ আলাই; পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাতাব হোসেন উল্লেখযোগ্য।

এছাড়া চাঁদপুর জেলা কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান, শরিফ খান ও আখতার ফারুক; নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান খান পন্নি ও সমন্বয়কারী মো. ইব্রাহিম; ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সুমন; খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হাওলাদার; কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. আব্বাস উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরাদ হোসেনসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কয়েকশ নেতৃবৃন্দ অংশ নেন। সভায় দেশের গণতান্ত্রিক পরিবেশ, সুশাসন, জনগণের অধিকার, সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতা নিয়ে মতবিনিময় করা হয়।

সভা শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা