মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর

Reporter Name

সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শাবনূর। গত শনিবার সকালে সিডনির ল্যাকেম্বার একটি রাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। শাবনূরের বোন ঝুমুর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওইদিন মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শাবনূর। অসাবধানতাবশত রাস্তায় পড়ে গিয়ে তাঁর পা মচকে গেছে। পায়ে প্লাস্টার করিয়েছেন। চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। চিকিৎসক তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা