নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্মী সজীব বাড়ৈ।
“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সুশৃঙ্খল যুব সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে যুবদল গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে খুলনা মহানগর যুবদল সর্বদা প্রস্তুত। যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক এই কামনা করেন তিনি।
তিনি খুলনা মহানগর সকল যুবদল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।