মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

জামিনে বেরিয়েই বেপরোয়া?

Reporter Name

টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ সৈয়দ আল আমিনের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে সৈয়দ আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে পুরোনো মামলা, হামলা-সংঘর্ষ, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, সম্পদ দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মতো নানা অভিযোগও সামনে এসেছে।

ডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর থানা এলাকা থেকে সৈয়দ আল আমিনকে গ্রেপ্তার করা হয়। ডিবির প্রকাশিত তথ্য ও বিভিন্ন সংবাদ প্রতিবেদনে তাকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলা নং-৪০(০৭)২৫ রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/১০৯/৩৪ ধারার উল্লেখ রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে জামিনে থাকা সৈয়দ আল আমিনকে ঘিরে নতুন করে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় কার্যালয়ে হামলার পরিকল্পনার অভিযোগকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছেন সৈয়দ আল আমিন। তার বিরুদ্ধে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সম্পদ দখলের চেষ্টার অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এসব অভিযোগের বিষয়ে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরির তথ্য থাকার কথাও বলা হচ্ছে।

এদিকে, মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা