পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার গাবগাছিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পশ্চিম গাবগাছিয়া শিকদার বাড়ি জামে মসজিদে দান করা সুপারি চুরি করে বিক্রি করে,জামাল হোসেন
পিতা:জয়নাল হাওলাদার
গ্রাম:গাবগাছিয়া,থানা: ইন্দুরকানি,জেলা: পিরোজপুর।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, পশ্চিম গাবগাছিয়া শিকদার বাড়ি জামে মসজিদের নামে দান করা সুপারি জামাল হোসেন গোপনে বাজারে বিক্রি করেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা মসজিদ কমিটিকে খবর জানান।
পরে মসজিদ কমিটি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে জামাল হোসেন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বিচারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, বিক্রি করা সুপারির ন্যায্য মূল্য জামাল হোসেন মসজিদের ফান্ডে জমা দেবেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন।
মসজিদ কমিটি জানায়, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এবং অভিযুক্ত ক্ষমা চাওয়ায় মানবিক দিক বিবেচনা করে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে।