রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকির অভিযোগ পান্না হাওলাদারের সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সেবনকারী জেলে, ব্যবসায়ী বাইরে! তাহলে মূল অপরাধী কে! প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? মসজিদের দানের সুপারি বিক্রি করে ধরা খায় জামাল হোসেন, বিচারে সমাধান। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন মুন্না প্রতিষ্ঠাবার্ষিকীতে রূপনগর থানা যুবদলের শ্রদ্ধা নিবেদন, নেতৃত্বে সোয়েব খাঁন ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, খুলনা মহানগর যুবদল কর্মী,সজীব বাড়ৈ এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, দেশজুড়ে বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহকারীরা জামিনে বেরিয়েই বেপরোয়া? শহীদ জিয়ার আদর্শ ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সিডনির রাস্তায় পড়ে গিয়ে আহত শাবনূর

সেবনকারী জেলে, ব্যবসায়ী বাইরে! তাহলে মূল অপরাধী কে! প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে?

প্রতিবেদক: সজীব বাড়ৈ

 

ধারাবাহিক অনুসন্ধান: পর্ব-১

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি। মাঠে পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কঠোর অভিযান। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, অভিযানের জালে আটকা পড়ছে কারা?

অনুসন্ধানে দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রেফতার হচ্ছেন খুচরা মাদকসেবীরা। তাদের ৬ মাস, ১ বছর, ২ বছরের জেল হচ্ছে। অথচ যারা এই মাদকের চালান আনছে, গোডাউনে মজুত করছে, কোটি টাকার ব্যবসা করছে, তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের দায়ে দুই যুবকের সাজা হয়েছে। আদালত তাদের কারাদণ্ড দিয়েছেন। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু প্রশ্ন হলো, এই দুই যুবক ইয়াবা কোথায় পেল? কে তাদের হাতে মাদক তুলে দিল? সেই ব্যবসায়ীকে কেন খুঁজে বের করা হচ্ছে না?

একজন মাদকসেবী নিজে যেমন অপরাধী, তেমনি সে একজন রোগীও। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উচিত তাকে চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। কিন্তু একজন মাদক ব্যবসায়ী সে তো ঠান্ডা মাথার খুনি। সে শত শত যুবকের জীবন নষ্ট করে অর্থের পাহাড় গড়ছে।

তাহলে আইনের প্রয়োগে এই বৈষম্য কেন?

আমরা দেখেছি, একজন সেবনকারী ধরা পড়লে তার পকেটে ২ পিস, ৫ পিস ইয়াবা পাওয়া যায়। আর ব্যবসায়ীর গোডাউনে পাওয়া যায় হাজার হাজার পিস। সেবনকারীকে ধরা সহজ, তাই তাকেই ধরে মামলার সংখ্যা বাড়ানো হচ্ছে? আসল রাঘববোয়ালরা কীভাবে পার পেয়ে যাচ্ছে?

এই প্রশ্ন এখন সাধারণ মানুষের।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন:

১. মাদক মামলায় সেবনকারী ও ব্যবসায়ীকে কি একই পাল্লায় মাপা উচিত?
২. সেবনকারীদের জন্য বাধ্যতামূলক পুনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা কেন জোরদার করা হচ্ছে না?
৩. প্রতিটি সেবনকারীর স্বীকারোক্তি থেকে উৎস পর্যন্ত যাওয়ার জন্য তদন্তে কেন আরও গুরুত্ব দেওয়া হচ্ছে না?

আমরা চাই না শুধু সেবনকারীকে জেলে ভরে পরিসংখ্যান দেখানো হোক। আমরা চাই মাদকের শেকড় উপড়ে ফেলা হোক।

এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানতে চাইলে তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং সকল পর্যায়ের অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, শুধু সেবনকারীকে শাস্তি দিয়ে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।

[চলবে… পরবর্তী পর্বে থাকছে – কারা এই ব্যবসার নেপথ্যে? আর কি কারনে প্রশাসন ব্যবসায়ীকে ধরতে পারছে না ?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা